বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
কোটালীপাড়ায় বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ০)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫০ নম্বর শান্তি কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষের দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইব্রেরি কক্ষে প্রবেশের দরজার তালা কাটা। কক্ষের ভেতরে থাকা দুটি স্টিলের আলমারি, একটি ওয়ারড্রব এবং শিক্ষকদের পাঁচটি টেবিলের ড্রয়ারের কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী বসু জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী রিতা দাস মাঠ ঝাড়ু দিতে এসে লাইব্রেরি কক্ষের দরজার তালা কাটা ও দরজা খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি সহকারী শিক্ষক অমল হাজরা ও তাঁকে জানান।

খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে এসে তিনি লাইব্রেরি কক্ষের দরজার তালা কাটা এবং ভেতরের আসবাবপত্র ও কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় নগদ টাকা, বিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও শিক্ষা উপকরণ চুরি হয়েছে বলে জানান তিনি।

প্রধান শিক্ষক আরও বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের পরামর্শ অনুযায়ী চুরির ঘটনা সম্পর্কে কোটালীপাড়া থানার পুলিশকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, ঘটনাটি জানার পর পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft