বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
শেরপুরে ইয়াবা ও মাদকদ্রব্যসহ দুই ভাই গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ০)
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার মাদকদ্রব্যসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেরপুর পৌরসভার জগন্নাথপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সাফি হোসেন (৩২) ও আল আমিন হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর থানা পুলিশের একটি দল সাফি হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৬, তারিখ ৫ নভেম্বর ২০২৬। বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft