ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার সোনারামপুর এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি আটক করে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলটি থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর মডেল থানার যাইটের পাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো থানার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. জীবন মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন