বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ০)
কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় প্রতিষ্ঠানটির নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় ছেলে-মেয়েরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এলাকার শিক্ষার মানোন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৮ সালের মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা গ্রহণের জন্য দূরবর্তী জেলায় যেতে হবে না। এতে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চতর কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft