সোমবার ● ২ নভেম্বর ২০২৬
খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলন, নৌকাসহ আটক ১
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ০২.১১.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিট : ৪)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে নৌকাসহ মালামাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ফেরিঘাট-সংলগ্ন ধনু নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান থানা পুলিশের একটি দল নিয়ে অভিযান চালান। এ সময় মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আনোয়ার হোসেনকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা ও মালামালসহ আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অর্থদণ্ডের ১ লাখ ৫০ হাজার টাকা আদায় শেষে মুচলেকা নিয়ে আনোয়ার হোসেনকে নৌকা ও মালামালসহ ছেড়ে দেওয়া হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft