ঈশ্বরদীতে পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে শাহাদাত (৫৯) ও রাকিবুল ইসলাম (২৫) ২ ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) ঘটনা দুটি ঘটে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মানিকনগরে মায়ের উপর অভিমান করে সকাল ৮ টার দিকে নিজ ঘরে বাঁশের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বেকার যুবক রাকিবুল। সে ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।
অপর ঘটনায় উপজেলার সাহাপুর ইউনিয়নের শাহাদাত হোসেন (৫৯) নামে এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার নজরুল ইসলামের ছেলে ও পেশায় কাঠমিস্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শাহাদাত মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং নিয়মিত ওষুধ খেতেন। তিনি নামাজি ছিলেন, সোমবার ভোরে অযু করে নামাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে লিচু গাছে তার তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের লোকজন।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) জামাল উদ্দীন ও এসআই শহিদুল সরদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খবর নেন। আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা গ্রহণ করা হয়েছে।
আজকালের খবর/বিএস