সোমবার ● ২ নভেম্বর ২০২৬
সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল জব্দ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ০)
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিষিদ্ধ চায়না-দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের ‘ধর মানষের ছড়া’নামক জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১ হাজার ২'শ মিটার দৈর্ঘ্যের ১৯টি চায়না-দুয়ারী জাল এবং ১০০ মিটার দৈর্ঘ্যের একটি কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়াও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী অভিযুক্ত এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধ জাল ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”




আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft