সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
দৌলতপুরে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১২৩)
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা, ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা।

সোমবার (২ নভেম্বর) বিজিবি সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলার মাঠে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬৩ হাজার টাকা।

অন্যদিকে, সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে দৌলতপুর সীমান্তের কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর রিফুজি পাড়া মাঠে পৃথক অভিযান চালায় বিজিবি। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও ৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

দুটি অভিযানে সর্বমোট ১ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft