সোমবার ● ২ নভেম্বর ২০২৬
বিরামপুর পৌর সভার নাগরিক দূর্ভোগ নিরসন কল্পে স্মারকলিপি প্রদান
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১)
বিরামপুর পৌরসভার নাগরিকদের দূর্ভোগ নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরানোর দাবিতে দিনাজপুর জেলার বিরামপুরে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।


সোমবার (২ নভেম্বর) বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিরামপুর পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের নিকট এ স্মারকলিপি প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের সদস্য সচিব মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ভিপি গোলাম মোর্শেদ সৈকত, সাংবাদিক নজরুল ইসলাম, হাফিজ উদ্দিন সরকার, মোবারক আলী, ফরিদ হোসেন, মানিক চৌধুরী, মাজহারুল ইসলাম তানিম প্রমুখ।

স্মারকলিপিতে জানানো হয়, দিনাজপুরের প্রথম শ্রেণির বিরামপুর সভার পৌর শহরের উভয় পাশে এবং ঢাকামোড়ে অটোরিক্সা, মিশুক, টেম্পু, ভ্যান ও বাসের অবৈধ স্ট্যান্ড অপসারণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তার মুখে যানজট নিরসন করে রোগী পরিবহনের ব্যবস্থা সুনিশ্চিতকরণ, অটোরিক্সার ভাড়া নির্ধারণ, শব্দ দুষন নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করণ, ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, ডাস্টবিন স্থাপন এবং সপ্তাহে দু’দিন পৌর কার্যালয়ে প্রশাসকের কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।

দাবির প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিরামপুর পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুন বলেন, অচিরেই ঢাকামোড় ও হাসপাতাল মোড় সড়কের শৃঙ্খলা ফেরানোর ব্যবস্থা করা হবে। 



আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft