বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
বগুড়ায় হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণে দক্ষতা বাড়ল ২০ তরুণ-তরুণীর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ১)
বগুড়ায় নুসরাত স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (এনএসডিআই) তিন দিনব্যাপী হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার বিকেলে এনএসডিআই কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদার। গত ২৬ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এনএসডিআইয়ের অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক মুন্নি আক্তার, এসটিপি ম্যানেজার ইকবাল হোসেন ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সাহাবুদ্দীন সরদার বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তরুণ-তরুণীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে আগ্রহীদের ঋণসুবিধা গ্রহণের সুযোগও দিচ্ছে।

তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা এলেও হতাশ হওয়া যাবে না। বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft