বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
বগুড়ায় ৩ দিনব্যাপী হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ২)
বগুড়ায় নুসরাত স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে তিন দিনব্যাপী হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। তরুণী ও যুবকদের কর্মসংস্থান গড়ার দক্ষতা বৃদ্ধি করতে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

এনএসডিআই কার্যালয়ে বুধবার বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদার। তিনি কর্মশালায় অংশ নেওয়া ২০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন। গত ২৬ অক্টোবর থেকে শুরু হয় হ্যান্ড পেইন্টিং প্রশিক্ষণ কর্মশালা। 

এনএসডিআই অধ্যক্ষ নুসরাত জাহানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক মুন্নি আক্তার, এসটিপি ম্যানেজার ইকবাল হোসেন ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। 

বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দীন সরদার বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে। যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বাস্তবমুখী বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। যুব উন্নয়ন অধিদপ্তর তরুণদের আত্মকর্মসংস্থান গড়ার দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি প্রয়োজনে অধিদপ্তর থেকে ঋণসুবিধা নেওয়ার সুযোগ রয়েছে। কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হলেও হতাশ না হয়ে বড় স্বপ্ন দেখতে হবে এবং বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যেতে হবে। তরুণদের দক্ষ করে গড়ে তুলে তাদের অর্জিত জ্ঞান কাজে লাগানোর মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft