বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে সবুজ হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২)
রাজবাড়ীতে আবু তালেব আজাদ ওরফে সবুজ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌর শহরের লক্ষীকোল গ্রামে নিহত সবুজের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সবুজ একই গ্রামের বছির উদ্দিন বিশ্বাসের ছেলে।

সংবাদ সম্মেলনে নিহতের ভাই আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাঁদের বাবার বিক্রি করা ছয় শতাংশ জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ছয় বছর ধরে আব্দুস সামাদের সঙ্গে বিরোধ চলছিল। গত ২৭ অক্টোবর ওই জমিতে ইট দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করলে আব্দুস সামাদের ছেলে বাধা দেন। একপর্যায়ে সামাদের পরিবারের সদস্যরা সবুজের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ সময় সবুজ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা।

এ সময় নিহতের বোন রোকেয়া বেগম, স্ত্রী শামসুন্নাহার বেগম, ছেলে শাফিন আহম্মেদসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে আব্দুস সামাদ সরদারকে প্রধান আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন আব্দুস সামাদ সরদারের স্ত্রী মর্জিনা বেগম লক্ষ্মী (৪৫), ছেলে আলিফ মাহমুদ (২০) এবং মেয়ে জান্নাতুল ফেরদৌস তুষ্ট (২৩), সাদিয়া (১৮) ও সিনহা খাতুন (১৯)।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft