বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
নবীনগরে আগুনে ছাই এরশাদ মিয়ার স্বপ্নের ঘর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৫)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহবাজপুর গ্রামে অগ্নিকাণ্ডে এরশাদ মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (রাত আনুমানিক ৯টার দিকে) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে এরশাদ মিয়ার চারচালা টিনের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আশপাশের ঘরবাড়ি আগুনের কবল থেকে রক্ষা পায়। ফলে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিম্নবিত্ত কৃষক এরশাদ মিয়ার বসতঘর পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো এখন পরিবারটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft