বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবির অভিযানে অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৪)
নরসিংদীর ঘোড়াদিয়ায় ১টি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অস্ত্র, বিভিন্ন ধরনের অস্ত্রের গুলি, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি ১১।

২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ভোর রাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি বাড়ির পরিত্যক্ত ঘরে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন এসআরবি ১১ এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, ১২ রাউন্ড রিভলবারের গুলি, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড 3Not3 গুলি, ২১ রাউন্ড ছোট পিস্তলের গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সীসা কার্তুজ, ৯টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।

তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।


আজকালের খবর/রাশেদুল মিলন 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft