শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহ সরানোর আগেই দ্বিতীয় ট্রেনে ছিন্নভিন্ন
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ১)
বগুড়া শহরের নারুলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মমতা খাতুন (৩৩) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মমতা খাতুন ধুনট উপজেলার ছোট চাপাড়া গ্রামের মোখলেছার রহমানের কন্যা। রেললাইনে মরদেহ পড়ে থাকার সময় আরেকটি ট্রেন চলে আসায় তার মরদেহটি সম্পূর্ণ ছিন্নভিন্ন ও বিকৃত হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ওই নারী রেললাইনে ওঠেন। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়ার আগেই আরেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে যায়। ট্রেনটি চলে যাওয়ার পর ওই নারীর মরদেহটি সম্পূর্ণ ছিন্নভিন্ন ও বিকৃত অবস্থায় পড়ে থাকে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তীতে রেললাইন থেকে পদ্মরাগ ট্রেনে কাটা পড়া এবং পরবর্তীতে ৪৯০/২ ডাউন কলেজ ট্রেনের নিচে আবারও কাটা পড়ে বিকৃত হওয়া মরদেহটি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আনা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft