শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
বোদায় হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ২)
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন-বিএনএফ'র আর্থিক সহায়তায় ঝলই শালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

ঝলই শালশিরি ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক দবিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ফেডারেশনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে এলাকার ১৮টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ২টি করে মোট ৩৬টি মা ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ছাগলগুলো পালনের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এটি সহায়ক ভূমিকা পালন করবে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft