শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
বগুড়ায় ৭৬টি মন্দির ও পূজা মন্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১)
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে পূজা পরিষদ ও মন্দির কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বগুড়া সিটি কর্পোরেশন এলাকার ৭৬টি সার্বজনীন মন্দির ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশন এলাকার মন্দির ও পূজা মন্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য মোট ৭ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার রহমান।

এতে আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন পোদ্দার, পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ এবং বাংলাদেশ পূজা উদযাপন মহানগর শাখার সভাপতি পুলক মোহন্ত। এছাড়া অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ও আবু হেনা মোস্তফা কামাল এবং নগর পরিকল্পনাবিদ মেহেদী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে দেশ গঠনে কাজ করছে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে।”

দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পূজা মন্দিরকে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে এবং সুযোগ-সন্ধানীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft