শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ০)
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসমাগমপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রশাসনের নির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাস্তবায়নে এই অভিযান অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন 'ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া' ও 'বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া'। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাকিল জাহান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্ভেয়ার কাজী খাইরুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক মোহাম্মদ শাওন।

এছাড়া ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দের মধ্যে সাঈদ আব্দুল্লাহ হিমু, আহমাদুল্লাহ খান জুবায়ের, সিয়াম আহমেদ, ইব্রাহীম সওদাগর জয়, সাকিব হাসান নিরব এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার লজিস্টিক মনিটর ধ্রুব চন্দ্র দাসসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন।

কর্মসূচি চলাকালে রেলওয়ে স্টেশন এলাকার যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে শুধু একদিনের অভিযান যথেষ্ট নয়; বরং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখা এবং সম্মিলিতভাবে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসমাগমপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft