শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
মধুপুরে যানজট কমাতে রঙভিত্তিক অটোরিকশা চলাচলের নিয়ম চালু
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩)
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে তীব্র যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে একটি অভিনব ও যুগোপযোগী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে রঙভিত্তিক নিয়মে শহরে অটোরিকশা চলাচল করবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইংরেজি মাসের জোড় তারিখে শুধু লাল রঙের এবং বিজোড় তারিখে শুধু সবুজ রঙের অটোরিকশা চলাচল করতে পারবে। শনিবার (১৭ অক্টোবর) থেকে এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরের দীর্ঘদিনের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে স্থানীয় অংশীজন ও পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলামের উদ্যোগে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এ বিষয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রশাসন জানিয়েছে, নির্ধারিত এই নিয়ম অমান্য করে কোনো চালক অটোরিকশা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, রঙভিত্তিক এই ব্যবস্থা চালুর ফলে প্রতিদিন পৌর শহরের প্রধান সড়কগুলোতে অটোরিকশার অতিরিক্ত চাপ অর্ধেকে নেমে আসবে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক শৃঙ্খলা ফেরাবে। মধুপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নতুন নিয়ম বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft