মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
রকস্টার রসায়নে এলোমেলো সাবিলা নূরের সংসার জীবন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : ২)
শোবিজে একের পর এক তারকার বিচ্ছেদের গুঞ্জন উঠছে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার গুঞ্জনের পর্ব শেষ না হতেই সামনে এলো সাবিলা নূরের খবর।

এই ভাঙনের নেপথ্যে নাকি অনুঘটক হিসেবে কাজ করছে তার অভিনীত সিনেমা ‘রকস্টার’ সেটের এক নতুন রসায়ন! চলতি বছর মুক্তি পাওয়া ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল এর ডিওপি আবদুল মামুনের (ডিরেক্টর অব ফটোগ্রাফি)।

শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমে রূপ নিয়েছে বলে খবর।

সূত্র বলছে, এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরেই স্বামী নেহালের কাছ থেকে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে এগোচ্ছে বলে জানা গেছে।

আরেকপক্ষের দাবি, শাকিব খানের সঙ্গেও নাকি পর্দার বাইরে নতুন রসায়ন তৈরি হয়েছে সাবিলার! পর্দার মতো বাস্তব জীবনেও নাকি তারা আরও কাছাকাছি এসেছেন! এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি। তবে নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন, শাকিবের সঙ্গে সাবিলার পেশার সম্পর্কের বাইরে কিছু নেই।

বিচ্ছেদের গুঞ্জন বা নতুন প্রেমের সম্পর্কের বিষয়ে সাবিলা নূর বা তার পরিবারের কোনও সদস্য সরাসরি মুখ খোলেননি। এ নিয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় তারা একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft