শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ০)
দুর্গোৎসবের আবহে প্রতি বছরই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী। সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দেবী দুর্গাকে নিবেদিত ভক্তিমূলক গান ‘জয় মা দুর্গা’। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে গানটি প্রকাশিত হবে।

দুর্গাপূজার ধর্মীয় আবহের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে নির্মিত হয়েছে গানটি। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি গানটির মাধ্যমে পূজার উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
‘জয় মা দুর্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ড. অরূপ রতন চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানের ভাব ও কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওতেও রাখা হয়েছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্যের আয়োজন।

গানটির পরিচালনা করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ।

সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে ‘জয় মা দুর্গা’ গানের ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে। ফলে গানটির পাশাপাশি এর ভিডিওতেও দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী একটি উপস্থাপনা উপভোগ করতে পারবেন।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে বিশেষ গান প্রকাশিত হয়ে আসছে। এবারের আয়োজনে সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন ‘জয় মা দুর্গা’। সঙ্গীতার ব্যানারে প্রকাশের পর গানটি দুর্গোৎসবের সংগীত আয়োজনে শ্রোতাদের মাঝে সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছেন শিল্পী ও সংশ্লিষ্টরা।

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft