শনিবার ● ১০ অক্টোবর ২০২৬
ভিজুয়াল স্টোরিটেলিং: বৈশাখী টিভির অন্যরকম আয়োজন
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১১)
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মানসম্মত কনটেন্ট তৈরি ও তরুণদের কাজের দক্ষতা বাড়াতে অন্য রকম অনলাইন কর্মশালার আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। বৈশাখী ইয়ুথের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হবে আজ ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায়। কর্মশালার বিষয়: ভিজুয়াল স্টোরিটেলিং। ৬১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক ছাত্র অংশ নেবে এই অনলাইন কর্মশালায়। 

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে বৈশাখীর ইয়ুথ অফিসিয়াল পেজ থেকে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন, ড. মো. আবদুল কাবিল খান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সাংবাদিকতা, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি কর্মশালায় তার বাস্তব অভিজ্ঞতা, জ্ঞান ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারিদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবেন।

উল্লেখ্য, দেশের ৬১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালায় ডিজিটাল কনটেন্ট,দৃশ্যভিত্তিক গল্প বলার কৌশল,প্রাথমিক পর্যায়ের চিত্রগ্রহণ, ভিডিও সম্পাদনা, চিত্রনাট্য লেখা ও তথ্য যাচাইসহ মানসম্মত কনটেন্ট তৈরির বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা দেয়া হবে। পাশাপাশি সংবাদ ও ভিডিও কনটেন্ট তৈরির প্রয়োজনীয় ব্যবহারিক দিক, বিষয় নির্বচন, উপস্থাপন এবং কার্যকরভাবে গল্প তুলে ধরার কৌশল নিয়েও আলোচনা করা হবে।

আজকালের খবর/আতে












Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft