রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
বড় পর্দায় ‘যাপিত জীবন’
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৮)
গত সপ্তাহের মতো এ সপ্তাহে দেশের হলে মুক্তি পেয়েছে নতুন সিনেমা। শুক্রবার থেকে দেখা যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘যাপিত জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়। রাজনৈতিক পটভূমির পাশাপাশি গল্পে ফুটে উঠেছে জীবনের নানা বোধ, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন। পরিচালনার পাশাপাশি সিনেমাটির সহপ্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। চিত্রনাট্য করেছেন যৌথভাবে অনিমেষ আইচ ও ইশতিয়াক আহমেদ।

২০২২ সালে শুরু হয়েছিল যাপিত জীবন সিনেমার শুটিং। ওই বছরই শেষ হয় দৃশ্যধারণের কাজ। পোস্ট প্রোডাকশনের কাজ শেষে গত বছর সিনেমাটি মুক্তির জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন নির্মাতা। অবশেষে প্রকাশ্যে এলো সিনেমাটি। যাপিত জীবন দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। এ ছাড়া এই সিনেমায় প্রথমবার বাবা হাবিবুল ইসলামের পরিচালনায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। আরও আছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, ডলি জহুর, কাজী হায়াৎ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত প্রমুখ।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft