বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
মিঠামইনে ১৫ কক্ষ বিশিষ্ট দুই তলা টিনশেড গুদাম ভস্মীভূত
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৯)
কিশোরগঞ্জের মিঠামইনে রান্নার সময় গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন লেগে দুই তলা টিনশেডের একটি বসতঘর ও সারের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সময়োপযোগী তৎপরতায় আশপাশের প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় মিঠামইন ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রুস্তম আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডিংম্যান তানভীর হাসান জানান, রান্নার সময় গ্যাসের চুলা থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আগুনে ১৫টি কক্ষবিশিষ্ট ক্ষতিগ্রস্ত দুই তলা টিনশেড ভবনটির বসতঘর ও সারের গুদাম পুড়ে যায়।

তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে, তবে ফায়ার সার্ভিসের দক্ষতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা গেছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft