বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
নাগরপুরে ৫টি তাজা গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী প্রেপ্তার
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ১২)
টাঙ্গাইলের নাগরপুরে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ির ভেতর থেকে ৫টি তাজা গাঁজা গাছসহ মো. রাসেল মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করেছে থানা পুলিশ।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলামের দিকনির্দেশনায় মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। প্রেপ্তারকৃত রাসেল মিয়া উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আহম্মেদের নেতৃত্বে এএসআই কাজল কুমার সূত্রধর, এএসআই মো. সুমন হোসেন, মো. মোনায়েম হোসেন, মো. কামরুল হাসান ও মো. লিটন হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার গভীর রাতে সারাংপুর গ্রামে রাসেলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতবাড়ির দক্ষিণ ভিটা থেকে সতেজ অবস্থায় ৫টি গাঁজা গাছসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫টি গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে প্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft