বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
মা ইলিশ রক্ষা অভিযান, দুমকিতে জেলেদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:০৭ পিএম   (ভিজিট : ১০)
পটুয়াখালীর দুমকিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন হয়ে পড়া জেলেদের জীবিকা নির্বাহের জন্য সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৩৯৭ জন নিবন্ধিত জেলের মাঝে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ইউনিয়নটিতে মোট ৪১৭ জন নিবন্ধিত জেলে থাকলেও যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ৩৯৭টি জেলে পরিবারের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাব এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর সরকার নির্দিষ্ট সময়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এই সময়ে নদী তীরবর্তী অঞ্চলের নিবন্ধিত জেলে পরিবারগুলো যাতে অর্থনৈতিক সংকটে না পড়ে, সেজন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় নিয়মিতভাবে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft