বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
কালীগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ৯)
ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার কর্তৃক গ্রাহকদের টাকা আত্মসাৎ ও জালিয়াতির প্রতিকার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। উপজেলার গাজীর বাজার এজেন্ট ব্যাংকের ম্যানেজার মাসুম বিল্লাহ গ্রাহকদের চেক ও স্বাক্ষর জাল করে প্রায় কোটি টাকা লোপাট করায় এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক কালীগঞ্জ প্রধান শাখার সামনে আয়োজিত এই মানববন্ধনে ওই শাখার বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষ গ্রাহকরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, চলতি বছরের ১৫ জুনের আগে গাজীর বাজার এজেন্ট ব্যাংকের ম্যানেজার মাসুম বিল্লাহ বিভিন্ন গ্রাহকের হিসাব থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হন। তিনি বিশেষ করে স্বল্প শিক্ষিত ও নিরক্ষর গ্রাহকদের ভুয়া চেক, জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ফান্ড ট্রান্সফার এবং স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ লোপাট করেন।

পরবর্তীতে অভিযুক্ত ম্যানেজার ফিরে আসলে স্থানীয়ভাবে একাধিক শালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ম্যানেজার মাসুম বিল্লাহ গ্রাহকদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকারনামাও দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে তিনি নিজে উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠান এবং টাকা ফেরত না দিয়ে উল্টো আরও এক সপ্তাহ সময় চান।

ভুক্তভোগী গ্রাহক শহিদুল ইসলাম, রেখা খাতুন, আমেনা বেগম ও হাজেরা বেগমসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের কষ্টার্জিত লাখ লাখ টাকা আত্মসাৎ করে ম্যানেজার নানা তালবাহানা করছেন। গত ৮ সেপ্টেম্বরের নির্ধারিত সময়েও তিনি বা তার প্রতিনিধিরা টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। এই জালিয়াতির বিষয়টির সুরাহা করতে ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন মহলে যোগাযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি।

গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত তাদের পাওনা টাকা ফেরত দেওয়া না হলে তারা কঠোর আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft