বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
মধুপুরে নারিশ পোল্ট্রির বর্জ্য প্লান্টের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৯)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ষটিবাড়ী এলাকায় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্লান্টের বর্জ্যের দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ালেও বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে তা তীব্র আকার ধারণ করে। পচা দুর্গন্ধের কারণে আশপাশের বাড়িঘরে টেকা দায় হয়ে পড়েছে। ঘরবন্দি থেকে দিন কাটাতে হচ্ছে লোকজনকে; এমনকি ঠিকমতো রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করতেও পোহাতে হচ্ছে মারাত্মক কষ্ট। দুর্গন্ধের কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি ও নানা ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগীদের দাবি, বর্জ্য সংরক্ষণ ও আধুনিক নিয়মে ব্যবস্থাপনায় যথাযথ পদক্ষেপের অভাব কিংবা প্লান্টের নিজস্ব ব্যবস্থাপনায় ত্রুটির কারণেই এই অসহ্য দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।

ষটিবাড়ী এলাকার ক্ষুব্ধ কয়েকজন বাসিন্দা জানান, ‘দুর্গন্ধের মাত্রা এত বেশি থাকে যে সারাদিন ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হয়। বিষয়টি স্থানীয়ভাবে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এর কোনো স্থায়ী সমাধান মেলেনি।’

এলাকাবাসী অবিলম্বে দুর্গন্ধের মূল উৎস চিহ্নিত করে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে নারিশ পোল্ট্রি প্লান্টটির পরিবেশগত ছাড়পত্র ও মান যাচাই করে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft