বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
ডোমারে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৯)
নীলফামারীর ডোমারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাকির ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে ডোমার থানাধীন চৌরঙ্গী মোড় এলাকায় বালাপাড়া বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।

৫১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চৌরঙ্গী মোড় এলাকার দিকে আসছন। এই তথ্যের ভিত্তিতে বালাপাড়া বিওপির টহলদল সুবেদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক মো. জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনতি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ১০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা এবং জব্দ করা মোটরসাইকেলের মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। সব মিলিয়ে মোট ১ লাখ ১৩ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ও বিস্তার রোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft