মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২৮ পিএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৮:৩২ পিএম  (ভিজিট : ৮)
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মকবুল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিম ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির জেনারেল সেক্রেটারি ও শিক্ষক নেতা সাখাওয়াৎ হোসেন।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা অধ্যাপক আব্দুল লতিফ খান, অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান জিহাদী, অধ্যক্ষ মনজুর হোসেন ফকির, অধ্যক্ষ আসাদুল্লাহ, অধ্যক্ষ ওয়ালী উল্লাহ, অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুর রহমান ভূইয়া, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা নিজাম উদ্দিন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন নরসিংদী জেলা শাখার সেক্রেটারি ওয়ালী উল্লাহ। মাধ্যমিক স্কুল ফেডারেশনের জেলা সভাপতি হোসাইন মো. মোস্তফা ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহিম ভূইয়া বলেন, "শিক্ষকরা জাতি গড়ার কারিগর। শিক্ষকরাই শিক্ষার মেরুদণ্ড। পৃথিবীতে প্রকৃত অর্থে শিক্ষকরাই সর্বোচ্চ সম্মানের অধিকারী।" বক্তারা শিক্ষাগত মানোন্নয়ন এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft