সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ০)
“শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপান্তরে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি, ডিমলা, নীলফামারীর আয়োজনে প্রথমে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক  জাহাঙ্গীর আলম সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের প্রমুখ।

এ সময় ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের ডিমলা  শাখার আহ্বায়ক  আমিনুর রহমান দুলালসহ শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বক্তারা শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft