মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৫২ পিএম   (ভিজিট : ১৪)
এসো কাবিং করি, সুন্দর জীবন গড়ি এই প্রতিপক্ষকে সামনে রেখে, জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর (রবিবার) বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার আয়োজনে বাঁশচড়া এস.বি.জি মডার্ন উচ্চ বিদ্যালয়ে  মহা তাবু জলসা ও সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

 এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা  কর্মকর্তা ছানোআর হোসেন, জেলা স্কাউটস এর সম্পাদক শফিউর রহমান শফী, সদর উপজেলা স্কাউটের কমিশনার নজরুল ইসলাম সহ আরো অনেকে।

বক্তারা ৫ দিন ব্যাপী এই কাব ক্যাম্পে শিশুদের শৈশব থেকেই নিয়ম- শৃঙ্খলা, নীতি নৈতিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
 
পরে মহা তাবু জলসা ও ক্যাম্প ফায়ার,এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৫ দিনব্যাপী এই ক্যাম্পুরীতে ৫১টি স্কুলের ৩০৬ জন শিক্ষার্থী, ৫১ জন শিক্ষক, স্বেচ্ছাসেবী/কর্মকর্তা ৫০ জন অংশগ্রহণ করেন।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft