মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ীকে কুপিয়ে জখম,নগদ টাকা লুট
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম   (ভিজিট : ৯০)
নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসী কর্তৃক এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমসহ নগদ টাকা নিয়ে পালিয়েছে সন্ত্রাসীরা।  ঘটনাটি ঘটেছে ৪ অক্টোবর (রবিবার) রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোষ্ট নামক স্থানে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জেরে মাগুড়া কাঠালতলী গ্রামের বাদশা মিয়া (৫৯) নামে এক পান-সিগারেট ও বিকাশ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা করে গুরুতর আহত করেন এবং দোকানের ক্যাশ থেকে নগদ ১ লক্ষ ৮ হাজার ৫শত টাকা নিয়ে পালিয়ে যায় একই ইউনিয়নের চেকপোষ্ট সংলগ্ন তেলীপাড়া গ্রামের চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী কাশেমের ছেলে নুরুজ্জামান(২৮) আখতারুজ্জামান আক্তার (২৭), জীবন রহমান (২০), মৃত ময়েজ উদ্দিনের ছেলে কাশেম মিয়া (৬৪) । গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে এসে বাদশা মিয়াকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাচ্চা মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেছেন। 

ঘটনার বিবারনে জানাযায় ২৮ সেপ্টেম্বর চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী নুরুজ্জামান ভিকটিকের ছেলে সুমনের দোকান থেকে ১০ হাজার টাকা বিকাশে লোড নেন। টাকা চাইতে গেলে তিনি দুটি মোবাইল ফোন জমা দিয়ে পরে কৌশলে সিম নিয়ে চলে যান। এ নিয়ে বিরোধের সূত্রপাত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ২ অক্টোবর রাতে মাগুড়া চেকপোষ্টে একটি চায়ের দোকানে ভিকটিমের ছেলে সুমন তার বিকাশের ১০ হাজার টাকা চাইতে গেলে নুরুজ্জামানের সঙ্গে কথা-কাটাকাটি হয়। 

  
আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft