মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সংবর্ধনা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৪)
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে  ০৫ অক্টোবর (সোমবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। এতে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরী। এসময় সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রিজভী জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি চৌধুরী আহসানুল করিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, ডা. এ ওয়াহিদ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আঞ্জুমান আরা, শিক্ষক নাসরিন আক্তার প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা বলেন, এক সময় শিক্ষা অঙ্গন ছিল ভীতিকর পরিবেশ। এখন মোটিভেশনের যুগ। বর্তমান বাজারে শিক্ষকদের যে বেতন দেওয়া হয় তা আসলে যথেষ্ট নয়। সরকার ইতিবাচক রয়েছে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এটি একটি মহৎ পেশা। সব কিছুর উর্ধ্বে গিয়ে শিক্ষকদের তার কাজ চালিয়ে যেতে হবে।

আলোচনা শেষে পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষকগণ হলেন, কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুল হামিদ খান,  জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া ইসলাম, সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা ও পাংশা উপজেলার পারডেমনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদাজ জাকিয়া।

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার একই স্থানে শেষ হয়।

  
আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft