মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৭)
দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিশুদের মাঝে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে শিশু শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (দুপুরে) পঞ্চগড় পৌরসভা এলাকার ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘নগর রূপান্তর ফাউন্ডেশন’-এর উদ্যোগে শতাধিক শিশু শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর রূপান্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবদল নেতা হায়াতুন আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক জয়নাল আবেদিন, সদস্য ইয়াসিন, লিয়াকত আলী, রনি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

চারা বিতরণের আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হায়াতুন আলম বলেন, "তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরাই আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলবে। তাই ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।"

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন কারণে দেশীয় ফলের গাছ কমে যাচ্ছে। এক সময় বাড়ির আঙিনা, রাস্তার ধারে কিংবা বিদ্যালয়ের আশপাশে বিভিন্ন ধরনের দেশীয় ফলের গাছ দেখা গেলেও এখন অনেক জায়গায় তা হারিয়ে যাচ্ছে। দেশীয় ফলের ঐতিহ্য ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বেশি করে ফলজ ও বনজ গাছ লাগানো প্রয়োজন।

নগর রূপান্তর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শুধু চারা বিতরণই নয়; এসব গাছ শিক্ষার্থীরা ঠিকমতো রোপণ ও পরিচর্যা করছে কি না, সে বিষয়েও ভবিষ্যতে উৎসাহ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft