মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে মাদক, হত্যা, অস্ত্রসহ ২৪ মামলার আসামী গ্রেফতার
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম   (ভিজিট : ৮)
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক, হত্যা ও অস্ত্রসহ ২৪ মামলার আসামি মো. মনির হোসেন ওরফে ‘গাঁজা মনির’কে (৫৪) ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মনির হোসেন সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকার মৃত সবুর মন্ডলের ছেলে।

জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক, হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট ২৪ মামলার কুখ্যাত আসামি মনির ওরফে ‘গাঁজা মনির’কে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft