মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করার পর প্রধান শিক্ষকের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ১২)
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. নুর আজম (৫৬) নামের এক প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। সোমবার (৫ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক নুর আজম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন। চাকুরি জীবনের শুরুতে তিনি সদর উপজেলার রাজনগর উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন এবং সর্বশেষ ২০১৩ সাল থেকে মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টায় বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান শিক্ষক নুর আজম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে চা পান করার জন্য তিনি পাশের বাজারে যান। সেখানে হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের অফিস সহায়কের সহায়তায় তাকে ইজিবাইকে করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চোখের সামনে প্রিয় শিক্ষকের এমন আকস্মিক ও চিরবিদায়ের ঘটনায় শিক্ষক সমাজ, শিক্ষার্থীসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft