বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
ভৈরবে ২০ হাজার ঘনফুট মাটিভর্তি জাহাজ জব্দ ও মালিককে অর্থদণ্ড
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ৭:১৭ পিএম  (ভিজিট : ১১)
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচার করার সময় মাটিভর্তি একটি বড় জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে জাহাজের মালিকপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে মাটিভর্তি জাহাজটি জব্দ করে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়ার হাওরের উর্বর ফসলি জমি থেকে দীর্ঘদিন ধরে একটি ভেকু (এক্সেভেটর) দিয়ে অবৈধভাবে মাটি কেটে জাহাজে ভর্তি করা হচ্ছিল। এসব মাটি পরে রাজধানী ঢাকায় পাচার করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিআইডব্লিউটিএর একটি টিমকে সাথে নিয়ে ভৈরব উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম আজিমুল হকের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২০ হাজার ঘনফুট মাটিভর্তি ‘এমবি শাহ ফতুল্লাহ (১২)- (এম ০১-৪৫০৩)’ নামের জাহাজটি জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইনের আওতায় জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম আজিমুল হক জানান, কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে ঢাকায় পাচার করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে মাটিভর্তি জাহাজটি জব্দ করা হয়েছে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা এসব মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft