বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হতে চান বগুড়ার যুব প্রশিক্ষণার্থীরা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৬৫)
বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলছে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সফল উদ্যোক্তা ও খামারি হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রশিক্ষণার্থীরা।

বুধবার সকালে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদি “গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি (আবাসিক)” কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রশিক্ষণার্থীরা জানান, তিন মাসের এই প্রশিক্ষণের মাধ্যমে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, কৃষি এবং প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে খামার গড়ে তুলে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

তারা আরও জানান, শুধু নিজেদের কর্মসংস্থান নয়, সফলভাবে খামার পরিচালনার মাধ্যমে এলাকার অন্য বেকার যুবকদেরও উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করতে চান তারা। নিজেদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন সফল খামারি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তরুণরা।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা বলেন, বর্তমান সময়ে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ শুধু একটি সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তব জীবনে এই জ্ঞান কাজে লাগিয়ে একজন দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই এর মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত জ্ঞান দিয়ে ভবিষ্যতে সফল খামারি হিসেবে গড়ে উঠবেন—এমনটাই প্রত্যাশা করেন তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ বেকার ও উদ্যোমী তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে এক ইতিবাচক ভূমিকা রাখছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft