বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
মুকসুদপুরে মোবাইল কিনতে গিয়ে তিন দিন ধরে যুবক নিখোঁজ
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ২০৩)
গোপালগঞ্জের মুকসুদপুরে মোবাইল ফোন কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিন দিন ধরে চন্দন বালা (২১) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যুবকের বাবা মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ চন্দন বালা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের চর কলি গ্রামের সদাই বালার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ছয়টার দিকে মোবাইল কেনার কথা বলে ঘর থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন চন্দন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি এবং পরিবারের কারও সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে অবশেষে তাঁর বাবা সদাই বালা গত ২৭ সেপ্টেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৩৪৫) করেন।

নিখোঁজ চন্দনের বাবা সদাই বালা জানান, তাঁরা উভয়েই মাছের ব্যবসা করেন। ঘটনার দিন সকালে মোবাইল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে একমাত্র ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেকে সুস্থ শরীরে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ চন্দন বালাকে উদ্ধারে পুলিশের একটি টিম কাজ করছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft