বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
মুকসুদপুরে দুটি বসতঘরে দুর্ধর্ষ চুরি, ৯ ভরি স্বর্ণ ও টাকা লুট
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ৯৭)
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় দুটি পরিবারের বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের লিয়াকত আলী খান ও শাহাদত শেখের বসতঘরে এই চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত লিয়াকত আলী খান জানান, তাদের পরিবারের লোকজন ননীক্ষীর এলাকায় পুরোনো গ্রামের বাড়িতে একটি দোয়া মিলাদ অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে সেখান থেকে ৮ ভরি স্বর্ণালংকার, একটি বিদেশি হাতঘড়ি ও নগদ ৩ লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্যদিকে, একই সময়ে পার্শ্ববর্তী শাহাদত শেখের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তিনি জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনিও একটি মিলাদ অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান থেকে ফিরে দেখতে পান ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওয়্যারড্রব ভেঙে ১০ আনা ওজনের সোনার কানের দুল, নগদ ২০ হাজার টাকা এবং তার দোকানের ৩০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে চোরেরা।

একই দিনে পাশাপাশি দুটি বাড়িতে এমন চুরির ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এদিকে দুর্ধর্ষ এই চুরির ঘটনার খবর পেয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft