শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
খালিয়াজুরীতে শাকিল চৌধুরীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ এএম  আপডেট: ২৬.০৯.২০২৬ ১২:১৮ এএম  (ভিজিট : ১১)
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় দরিদ্র ও অসহায় বিভিন্ন শ্রেণীর চক্ষুরোগীকে বিনামূল্যে  ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, চশমা বিতরণ ও ঔষধ বিতরণ করা হয় ।

আজ ২৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় খালিয়াজুরী বাজারে অবস্থিত " হাওর ডিজিটাল ডায়াগনস্টিক" সেন্টারে বিশিষ্ট সমাজসেবক সেবক ও তরুণ ব্যবসায়ী আসিফ ইকবাল চৌধুরী শাকিলের ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় এই চক্ষু চিকিৎসা সেবা চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

​দিনব্যাপী চলা এই ক্যাম্পে- নেত্র আধুনিক  চক্ষু হাসপাতাল, নেত্রকোনা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ডাঃ হাবিবুর রহমান এই সেবা প্রদান করেন।

পুরুষ, নারী ও শিশুসহ এলাকার প্রায় ৪৬৫ জন রোগী এখান থেকে চিকিৎসা ও পরামর্শ ,সেবা গ্রহণ করেন।


চক্ষু ক্যাম্প আয়োজন ও ভবিষ্যৎ কার্যপরিধি নিয়ে আয়োজক আসিফ ইকবাল চৌধুরী শাকিল' বলেন, তার ব্যক্তিগত পক্ষ থেকে সে সবসময় বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। গ্রামীণ এলাকায় অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। যথাসময়ে অবহেলার কারণে অনেকে অন্ধত্ব বরণ করেন। এসব অসহায় ও ছানি রোগীদের  বিনামূল্যে চক্ষু সেবা  সহায়তায় করতেই তার ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও চশমা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।"

 তিনি আরো জানান ইতি মধ্যে গতকাল ( বৃহস্পতিবার) চাকুয়া ইউনিয়নের ৪৬৫ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও ১৬০ জন রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়েছে আজ খালিয়াজুরী ৩৫৭ জন চক্ষু রোগীকে সেবা ও ১০৮  জন কে ফ্রি চশমা দেওয়া হয়েছে।

ও পর্যায়ক্রমে উপজেলার বাকি চারটি ইউনিয়নে এই চিকিৎসা ক্যাম্প করা হবে।

​স্থানীয়দের সক্রিয় সহায়তায় এবং আসিফ ইকবাল চৌধুরী শাকিলের ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। অসহায় ও দুস্থ মানুষদের কল্যাণে এমন মহতী উদ্যোগের জন্য সচেতন মহল ও সর্বস্তরের মানুষ আয়োজকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft