শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
ধনু নদীর তীরে বেড়ে ওঠা শুভ আজ সহকারী জজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ৫৬)
খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের ধনু নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম জগন্নাথপুর। সেই গ্রামের দুরন্ত ছেলে শুভ আহমেদ আজ অষ্টাদশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

সম্প্রতি "আজকালের খবর" এর সঙ্গে তার বিজেএস  জয়, ক্যারিয়ার পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন শুভ আহমেদ- 

তিনি বলেন আজ পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বিজেএস পরীক্ষায় সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়া। এ অনুভূতি বলে বোঝানোর মতো নয়। রেজাল্ট পেয়ে প্রথমেই আমার বাবা ও মাকে  ফোন দেই। যাদের জন্য আমি আজ এ জায়গায়। রেজাল্ট শুনেই তারা খুশিতে আত্মহারা। সে এক অন্যরকম অনুভূতি।

তাছাড়া  আমার জন্ম হয় প্রত্যন্ত অঞ্চলের এক মধ্যবিত্ত পরিবারে। আমার বাবা মো. কুদ্দুস মিয়া পেশায় একজন কাপড় ব্যবসায়ী ও কৃষক। কিন্তু আমার পরিবারের জন্য আমার বাবা একজন সুপারম্যান। নিজের সকল সুখ বিসর্জন দিয়ে আমার আজকের সাফল্যের মূল জাদুকর হচ্ছে আমার বাবা,আমার পরিবার।

শুভ আহমেদ ছোট বেলা থেকেই মেধাবী। তিনি জগন্নাথপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে  এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ , ময়মনসিংহ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১৯ সালে জিপিএ -৫ নিয়ে কৃতিত্বের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের B ইউনিটে  ভর্তি পরীক্ষায়  ৯ম স্থান অর্জন করে হাওরবাসীকে তাক লাগিয়ে দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি, শুরু হয় তার জজ হওয়ার গল্প এবং গত ২৩ সেপ্টেম্বর ১৮তম বিজেএস পরীক্ষায় মেধা তালিকায় ৮০তম স্থান অর্জনের মধ্যে তার এই লম্বা জার্নির ইতি ঘটেছে।

শুভ আহমেদ দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft