বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
বিজয়নগরে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ১১১)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমান এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির টহলদল চাঁনপুর এলাকায় ফাঁদ পেতে থাকে। এসময় সন্দেহজনক এক ব্যক্তিকে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে একটি প্যাকেট ফেলে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেটটি তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অভিনব উপায়ে লুকানো অবস্থায় ভারতীয় ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভারতীয় ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। 

আজকালের খবর/বিএস 











Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft