বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে চলছে বাজুস জেলা শাখার নির্বাচন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ৪)
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেলে ৪ টা পর্যন্ত চলবে। শহরের চাইনি রেষ্টুরেন্টে এই কার্যক্রম চলছে।

 নির্বাচনে মোট ২৫ পদের মধ্যে ১৭ পদে প্রতিদ্বন্দীতা চলছে। সভাপতি পদে ২ জন, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী পদে ২ জন এবং সদস্য পদে ১৭ জন। এর মধ্যে সভাপতি পদে ১ জন, জয়েন্ট সেক্রেটারী পদে ১ জন এবং সদস্য পদে ১৫ নির্বাচিত হবেন। বাকী পদের প্রার্থীরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। মোট ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, সদস্য হিসেবে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ওমর ফারুক, জ্যোতিময় মজুমদার দায়িত্ব পালন করছেন।

সভাপতি পদে সমীর কর্মকার ভোট দিয়ে সাংবাদিকদের জানান, অত্যান্ত উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনের ভোট গ্রহন চলছে। তিনি বলেন ভোট দিতে ভোটাররা কেন্দ্র আসছে। সকল মানুষের আনন্দ ও উদ্দিপনা কাজ করছে। 

 নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান মানিক জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকলের সহযোগীতা আমরা এই নির্বাচন শেষ করতে পারবো। তিনি প্রার্থী,ভোটারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চেয়েছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft