বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
মকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম   (ভিজিট : ৭)
গোপালগঞ্জের মুকসুদপুরে একই দিনে পৃথক ঘটনায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় নিজ বসতঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শীতল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জহির মোল্লার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মধ্যে কোনো একসময় শীতল মোল্লা নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করে গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেন। পরে স্বজনরা সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সহায়তায় ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

পরে গামছা কেটে মরদেহ নিচে নামানো হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল এলাকায় নিজ বসতঘরে কীটনাশক পান করে নমিতা বর (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

তিনি রাধা বরের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, নমিতা বর দীর্ঘদিন ধরে পেটের পীড়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থান থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft