শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
খালিয়াজুরী বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ পিএম   (ভিজিট : ১৬)
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের পাউকাটা হাওরে হাঁস পালনের সময় ১৭ সেপ্টেম্বর /২৬ ইং তারিখ বৃহস্পতিবার সকালে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়। 

পারিবারিক সূত্রে জানা যায়, সাতগাঁও গ্রামের মোঃ ইসহাক শেখ (সাবেক মেম্বার)  এর বড় ছেলে শতাধিক দেশীয় প্রজাতির হাস লালন পালন করে। প্রতিদিনের মত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের পাউকাটা হাওরে হাঁস পালনের জন্য নিয়ে যায়। হঠাৎ করে বজ্রপাতে শফিকুল শেখ (৩০) অজ্ঞান হয়ে যায় এবং ৫০/৬০ টি হাঁস মারা যায়। 

খবরে পেয়ে আশেপাশের লোকজন শফিকুল শেখকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান বলেন, আমি মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক ঘটনা, কিন্তু করার কিছু নেই, প্রাকৃতিক বিষয়। মৃত ব্যাক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। জেলা প্রশাসক মহোদয়ের নিকট তথ্য পাঠানো হয়েছে। মৃত ব্যাক্তির  পরিবারকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করা হতে পারে।

আজকালের খবর/ এমকে









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft