শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
সরাইলে ১০ টন ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৪৯)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও র‌্যাবের যৌথ দল। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও ট্রাকের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা  হলেন—সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লক্ষীপুর গ্রামের মো. এম. ফয়সাল আবীর, রাজশাহী জেলার এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মো. আজিজুল হাকিম এবং একই এলাকার মো. হাবিবুর রহমান।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল শাহবাজপুর এলাকায় ট্রাকটিকে থামার সংকেত দেয়। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানোর সময় এতে থাকা জিরার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পরে ট্রাকটিতে থাকা প্রায় ১০ টন ভারতীয় জিরা জব্দ এবং ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত জিরা ও ট্রাকের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

এ ঘটনায় সরাইল থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft