বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬
গোবিন্দগঞ্জের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরীর ইন্তেকাল
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম  আপডেট: ০৯.০৯.২০২৬ ১১:৫৩ পিএম  (ভিজিট : ২৬)

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদে গাইবান্ধা-৪ আসনের ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে মরহুমকে শেষবারের মতো দেখেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুতে গোবিন্দগঞ্জসহ পুরো গাইবান্ধায় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী ২০০৮ ও ২০১৪ সালে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কর্মজীবনে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর ধানমন্ডি রোড নম্বর-২২-এর তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং তৃতীয় জানাজা তাঁর নিজ বাড়ি কামদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft