বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬
নিকলীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৮৩)
নিকলীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বুধবার (৯ সেপ্টেম্বর) নিকলীর নাগরিক সমাজের ব্যানারে নিকলী সদরের চইল্লাতি হাওরে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা  উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ খান সোহেল। 

প্রতিযোগিতায় ছোট বড় মোট দশটি নৌকা অংশ নেয়। তিন পর্বের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বড় নৌকা। প্রথম হয়েছে ইসরাফিল মাঝি, নিকলী সদর ইউনিয়ন, প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে  ফ্রিজ। 
২য় মজিবুল্লাহ (ইটকলা সর্দার গ্রুপ)সিংপুর  ৩২" এলইডি টিভি।

ছোট নৌকা : ১ম পাচলীপাড়া ২৪" এলইডি টিভি,  ২য় মোবারক গোবিন্দ পুর নিকলী -  মোবাইল ফোন।

এ ছাড়াও অংশ নেওয়া প্রতিটি নৌকাকে বিভিন্ন শান্তনা পুরস্কারে সম্মানিত করা হয়।

মো. সাদ্দাম হোসেন সাদুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল হক ও মাহবুব। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সাবেক সাধারণ সম্পাদক ডা. কফিল উদ্দিন আহম্মেদ, নারী ও শিশু ট্রাইবুন্যাল (২) এর পিপি অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক, নিকলী উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মো. ছান্দালী মেম্বার,সহ সভাপতি, নিকলী উপজেলা বিএনপি, মোঃ সাইফুল ইসলাম,সহ সভাপতি নিকলী উপজেলা বিএনপি, সাইফুল ইসলাম, সদস্য সচিব, নিকলী উপজেলা যুবদল। নিকলী উপজেলা সহ বহিরাগত হাজার হাজার দর্শক এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft